ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আহত সেই এসআইকে হেলিকপ্টারে সিএমএইচে নেয়া হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত পুলিশের এসআই আসাদুজ্জামান আসাদকে বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পৌর শহরের জেলখানা মোড়ে কাঞ্চন মিয়ার দায়েরকৃত জিডি তদন্তকালে তার বড় ভাই উজ্জ্বল মিয়ার ধারালো ছুরির আঘাতে আহত হন। এ ঘটনায় গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আহত এসআই আসাদুজ্জামান হাদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য এসআইকে সিএমএইচে পাঠানোয় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, মামলা হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আহত সেই এসআইকে হেলিকপ্টারে সিএমএইচে নেয়া হয়েছে

আপডেট সময় ১১:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮