ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গরমে স্বস্তি দেবে কোল্ড কফি

আকাশ নিউজ ডেস্ক:

গরমে স্বস্তি পাওয়ার জন্য ঠাণ্ডা পানীয় পান করা অত্যন্ত জরুরি। কারণ গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হওয়ায় শরীরে লবণ পানির অভাব দেখা দেয়। ফলে শরীর দুর্বল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখি, গরমে অনেকে হট কফি খেয়ে থাকে। জেনে রাখা ভালো গরমে হট কফি না খাওয়াই উত্তম।

তবে কি গরমে কফি খাবেন না? অবশ্যই খাবেন তবে কোল্ড কফি। তৃপ্তি ও স্বস্তির সঙ্গে ক্লান্তি কাটাতে পান করতে পারেন কোল্ড কফি। সহজেই তৈরি করা যায় এই পছন্দের পানীয়।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন কোল্ড কফি। দুজন খাওয়ার জন্য যেভাবে কফি তৈরি করবেন ।

উপকরণ :

কফি ২ চা-চামচ, কফিমেট ৪ টেবিল চামচ, কনডেন্স মিল্ক আধাকাপ, ঠাণ্ডা তরল দুধ ২ কাপ, গরম পানি ১ কাপ, চিনি-২ টেবিল চামচ, বরফ টুকরো ইচ্ছেমতো।

যেভাবে করবেন :

১ কাপ গরম পানিতে কফি, কফিমেট ও চিনি মিশিয়ে নিন। কফি, বরফ, তরল দুধ ও কনডেন্স মিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করুন। এরপর স্বচ্ছ গ্লাসে ঢেলে ফেনার ওপর শুকনো কফি ছড়িয়ে পরিবেশন করুন কোল্ড কফি।

এই কফি আমাদের ক্লান্তি দূর করে মুহূর্তেই চাঙা করে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গরমে স্বস্তি দেবে কোল্ড কফি

আপডেট সময় ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮