ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লন্ডনে তারেক রহমানের সঙ্গে শপিংমলে খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার উদ্দেশে লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এখন তিনি সেখানে জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সঙ্গে অবস্থান করছেন সেখানে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে বড় ছেলে তারেক রহমানেরর বাসা থেকে বের হন বিএনপি নেত্রী। এ সময় একটি শপিংমলে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনেছেন তিনি।

ছবিটি শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি লেখেন, ‘ছবিটি আজকের। লন্ডনের একটি শপিং মল থেকে তোলা।’

ছবিতে দেখা যাচ্ছে শপিংমলে তারেক রহমান একটি পণ্যের বিষয়ে মা’কে কিছু একটা বলছেন। খালেদা জিয়াও সেই পণ্যটি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে পণ্যটি দেখছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমানও।

জানা গেছে, লন্ডনে অবস্থানকালে কোনো সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করে। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিকিৎসার উদ্দেশে গত ১৫ জুলাই লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। আসছে ঈদুল আযহার পর তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে তারেক রহমানের সঙ্গে শপিংমলে খালেদা জিয়া

আপডেট সময় ০৫:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭