ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

দুদক প্রতিবেদন দিলেই ব্যবস্থা: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন-দুদক প্রতিবেদন জমা দিলেই পানামা পেপারস কেলেংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সকালে সিলেটের আবাসিক হোটেল রোজভিউয়ে মেডিকেল বজ্য ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনার শেষে তিনি এ কথা জানান।

পানামা পেপারস কেলেংকারিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেয়া হবে। ফিলিপাইন আদালতে মামলা থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে অর্থ চুরি তদন্ত রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মামলাটি একটি পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সেই দেশের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে রিপোর্টটি প্রকাশ করা যাচ্ছে না। এসময় উচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী আবারও সংসদে পাস করা হবে বলে আবারও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদক প্রতিবেদন দিলেই ব্যবস্থা: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭