ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতীয় ট্রাকচাপায় বাংলাদেশি গৃহবধূ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় ময়না বেগম নামে এক বাংলাদেশি গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ১১ বছরের ছেলে মিজানুর রহমান।

বুধবার বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার কামারেরহাট সোনার ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না বেগম উপজেলার আবেদ আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবেদ আলীর সঙ্গে মোটরসাইকেল যোগে বুড়িমারী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ময়না বেগম ও তার ছেলে মিজানুর রহমান। পথে উপজেলার কামারেরহাট সোনার ভিটা এলাকায় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় ময়না মোটরসাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আবেদ আলী অক্ষত থাকলেও ছেলে মিজানুর গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত মিজানুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ও সহকারী চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ভারতীয় ট্রাকচাপায় বাংলাদেশি গৃহবধূ নিহত

আপডেট সময় ১২:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮