ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য আদালত অবমাননার শামিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে’, মন্ত্রীর এ বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা। লিখিত বক্তব্যে রিজভী বলেন, অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-‘বিএনপি’র ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিৎ’। ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপি’রা এখন প্রলাপ বকছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা চলছে। এতে হজ যাত্রীদের বাড়তি খরচ ও দুভোর্গ পোহাতে হচ্ছে।

এসময় তিনি বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে ও পুলিশি ধরপাকড় চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল: রিজভী

আপডেট সময় ০৪:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭