ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ

জঙ্গি অর্থ যোগান: ভিওআইপি ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

অাকাশ জাতীয় ডেস্ক: 

নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিম নামের জঙ্গি সংগঠনকে অর্থ যোগান দেয়ার অভিযোগে ভিওআইপি ব্যবসায়ী নাফিস ইকবালসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদি, ১৫৪টি রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ঢাকার আশুলিয়া থেকে বুধবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামিম তালুকদার (২৯), মো. জহিরুল ইসলাম নান্নু (৩০) এবং মো. শুভ ইসলাম (২০)।

সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর একটি দল আশুলিয়া থানার ডেন্ডাবর গ্রামের বান্দু মিয়ার বাড়ির চতুর্থ তলার শাকিলের ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে থাকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাফিস ইকবাল শাকিল নিষিদ্ধঘোষিত সশস্ত্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক সদস্যদের ভিওআইপি ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ নিয়মিতভাবে যোগান দিতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জঙ্গি অর্থ যোগান: ভিওআইপি ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ১১:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮