ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিভে জল আনা ছানার সন্দেশ

আকাশ নিউজ ডেস্ক:

ছানার সন্দেশ বলে কথা, জিভে জ্বল কার না আসে বলুন। সব বয়সী মানুষের এই ছানার সন্দেশ পছন্দ করলেও শিশুদের বেশি প্রিয় এই ছানার সন্দেশ।অতিথিদের আপ্যায়নে পুষ্টিগুণে ভরপুর ছানার সন্দেশের জুড়ি নেই। দোকান থেকে কিনে না এনে নিজেই তৈরি করতে পারেন মজাদার এই সন্দেশ।

আসনি জেনে নেই কীভাবে তৈরি করবেন ছানার সন্দেশ।

উপকরণ

তরল দুধ ২ লিটার, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধাকাপ, ভিনেগার ৬-৮ টেবিল চামচ বা লেবুর রস ৬-৮ টেবিল চামচ, কিশমিশ, ময়দা আধাকাপ।

প্রণালি

প্রথমে তরল দুধ জ্বাল দিতে হবে। দুধ ফুটে এলে তাতে লেবুর রস বা ভিনেগার দিয়ে নাড়তে থাকুন। দুধ থেকে পানি ও ছানা আলাদা হয়ে গেলে সুতি বা পাতলা কাপড়ে ঢেলে দিন তারপর ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়ে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে ছানা থেকে পানি বের করে ফেলুন।

ছানাগুলো টেবিল ফ্যান বা খোলা বাতাসের নিচে ঘণ্টাখানেক রেখে দিন। ছানা একটু ঝরঝরে হয়ে গেলে আধাকাপ ময়দা মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে।

তারপর কড়াইতে চিনি কনডেন্সড মিল্ক ও মাখানো ছানা দিয়ে হালকা আঁচে জ্বাল দিতে থাকুন। কিছুক্ষণ জ্বাল দেয়ার পর চিনি ও কনডেন্সড মিল্ক গলে ছানার সঙ্গে মিশে গেলে নামিয়ে ফেলুন এবং ট্রে বা বাটিতে ঢালুন।

ঠাণ্ডা হয়ে গেলে নিজের পছন্দমতো আকারে কেটে নিন। কাটা ছানার উপর কিশমিশ বসিয়ে আরো ঠাণ্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিভে জল আনা ছানার সন্দেশ

আপডেট সময় ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮