ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সাড়ে ৮ মিনিট রাস্তায় থাকতে পারেনি বিএনপি : ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তাঁরা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ওবায়দুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ব্যর্থ দল। নেতারা তাঁদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যর্থতার দায় নিয়ে তাঁদের সবাইকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দ্বলে পণ্ড হয়।

সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখান করবে।

ওই সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।

একই দিনে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সাড়ে ৮ মিনিট রাস্তায় থাকতে পারেনি বিএনপি : ওবায়দুল

আপডেট সময় ০৪:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭