ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পাঁচ দিনের মাথায় ডোবায় নববধূর মাটিচাপা লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ে হয়েছিল গত বৃহস্পতিবার। হাতে মেহেদির রং এখনও মুছেনি। কিন্তু এর আগেই তাকে লাশ হতে হলো। বিয়ের পাঁচদিনের মাথায় মিম নামে ওই নববধূর লাশ বাড়ির পেছনে একটি ডোবায় মাটিচাপা থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে। হতভাগা নববধূ মিমকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পেছনে ডোবায় মাটি চাপা দিয়ে রাখা হয় বলে এ ঘটনায় আটক তার স্বামী ফরহাদ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় আরও চারজনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিহত মিমের লাশ মাটির নিচ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গত বৃহস্পতিবার হামলাইকোলের মনিরুলের মেয়ে মিমের সঙ্গে ঝাউপাড়ার তহিদুলের ছেলে ফরহাদের বিয়ে হয়।

রোববার গভীর রাতে নববধূ মিমের বাবা মনিরুলের কাছে জামাই ফরহাদ ফোনে জানায়, মিম একটি চিঠি লিখে জীবন নামে এক ছেলের সঙ্গে চলে গেছে। রাতেই সেখানে গিয়ে খবর নিয়ে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার বিকালে থানায় অভিযোগ করেন মিমের বাবা মনিরুল।

পুলিশ ফরহাদ ও তার বাবা তহিদুলকে আটক করে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে মিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ বাড়ির পেছনে ডোবার মধ্যে মাটিতে পুঁতে রেখেছে। সেই তথ্য অনুযায়ী, পুলিশ ফরহাদকে নিয়ে গিয়ে মাটির নিচ থেকে মিমের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী ফরহাদ (২০), বাবা তহিদুল (৬০), আগের স্ত্রী ইমা (১৮), শ্বশুর তফের (৫৫),শাশুড়ি শুকজান বেগম ওরফে শুকিকে আটক করেছে পুলিশ।

নিহত মিমের বাবা মনিরুল জানান, আগের বউকে তালাক দিয়ে তার মেয়েকে বিয়ে করে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিমকে হত্যা করে মাটির নিচে লাশ পুঁতে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের পাঁচ দিনের মাথায় ডোবায় নববধূর মাটিচাপা লাশ

আপডেট সময় ০১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮