ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

গাজীপুরে ৫৭ ধারায় নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার ব্যবসায়ী মুহাম্মদ ইমতিয়াজ করিম (শুভ) বাদী হয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ভোলা সদরের পৌরসভা রোড এলাকার মৃত জহুরুল হক রতনের ছেলে এ মনিরুল হক চৌধুরী, রাজধানীর রমনা থানাধীন নিউ ইস্কাটন রোডের মো. আসাদুজ্জামানের ছেলে মো. মনিরুজ্জামান ও গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাগবাড়ি এলাকার কফিল উদ্দিনের মেয়ে কামরুন নাহার শোভা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আসামিরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পরিকল্পিতভাবে বাদীর সম্পর্কে আপত্তিকর, অশালীন, কুরুচীপূর্ণ ছবি এবং মানহানিকর মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এ বিষয়ে মো. ইমতিয়াজ করিম শুভ বাদী হয়ে হাইকোর্টের সাইবার ট্রাইবুন্যালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার রাতে মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

গাজীপুরে ৫৭ ধারায় নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৫৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮