ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

‘চাঁদা তুলতে গিয়ে’ ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর মস্তফাপুরে লোহারডাঙ্গা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শ্রমিক ইউনিয়নের চাঁদা তুলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাবুল বেপারী নামে এক শ্রমিক সোমবার ভোরে মারা গেছেন।

স্থানীয়, শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, মস্তফাপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে শ্রমিক ইউনিয়নের উন্নয়নের জন্য দৈনিক ট্রাক থেকে চাঁদা উঠানো হয়। সোমবার রাত ১টার দিকে বাবুল বেপারী ট্রাক থেকে চাঁদা উঠানোর কাজ করছিল। এ সময় একত্রে ৪/৫টি ট্রাক স্ট্যান্ডে এলে চাঁদা উঠানোর জন্য বাবুল ট্রাকগুলোকে সিগন্যাল দিলে ট্রাক না থামিয়ে বরিশালের দিকে চলে যেতে থাকে। এ সময় শ্রমিক বাবুল একটি মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধরার জন্য লোহারডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাবুলের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়।

ট্রাকের ধাক্কায় ওই শ্রমিক মারাত্মক আহত হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায়।

বাবুল মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের মজিদ বেপারীর ছেলে। বাবুল পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার বলেন, বাবুল বেপারী জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। রাতে মোটরসাইকেল নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরবর্তীতে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায়।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সোমবার গভীর রাতে মস্তফাপুরে এক শ্রমিক মটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে শুনেছি। সে ট্রাকের চাঁদা তুলছিল কিনা, তা আমি জানি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

‘চাঁদা তুলতে গিয়ে’ ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮