ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। মাত্র দুজন প্রেসিডেন্ট প্রার্থীর থেকে একজনকে নির্বাচনে জয়ী করার লক্ষ্যে ভোট দিচ্ছে মিশরীয়রা।

মনে করা হচ্ছে, বিরোধী প্রার্থীরা ভোট প্রত্যাখ্যান করায় খুব সহজে আবারো মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আব্দুল ফাত্তাহ আল সিসি। তার বিরোধী হিসেবে মধ্যপন্থী রাজনীতিবীদ মুসা মোস্তফা মুসা তেমন কিছুই করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

মুসাকে বর্তমান সরকারের সমর্থক বলে মনে করা হয় এবং তিনি সিসির পুনরায় নির্বাচনেরও সমর্থন করেছেন।

মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় ৮৪ মিলিয়ন (৮ কোটি ৪০ লাখ)। আরব দেশগুলোর মধ্যে সর্বাধিক জনসংখ্যার এ দেশটির মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নির্বাচনের আনুষ্ঠানিকতার শুরুতে সাতজন প্রার্থী থাকলেও স্বচ্ছতার অভাবে পাঁচ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তাদের মধ্যে রয়েছেন মানবাধিকার আইনজীবী খালিদ আলী ও সাবেক প্রধানমন্ত্রী আহমদ শফিক।

এছাড়া মিশরীয় সেনাবাহিনীর সাবেক প্রধান সামি আনান প্রথমে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তিনি তা প্রত্যাহার করেন। তাকে বর্তমান প্রেসিডেন্টের বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল।

বিরোধীরা ভোট বয়কটের ঘোষণা দিয়েছে। তবে সিসির দল ভোটে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে বিভিন্নভাবে আহ্বান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮