ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাকে গলা কেটে হত্যা করল নেশাগ্রস্থ ছেলে

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপূর ইউনিয়নের রান্দিয়া গ্রামের শনিবার রাত সাড়ে নয়টার দিকে নেশাগ্রস্থ ছেলের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। গ্রামবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রান্দিয়া গ্রামের হাবিবুর রহমান হবুর ছেলে এমদাদুল হক (২৬) দীর্ঘ ধরে নেশাগ্রস্থ। হবু’র স্ত্রী আম্বিয়া খাতুন স্ট্রোক করে বিগত ১০/১২বছর ধরে বিছানায় শয্যাশায়ী।

শনিবার রাতে এমদাদ তার অসুস্থ মাকে কাঁচি দিয়ে গলা কেটে খুন করার পর তার বাবাকেও খুন করার জন্য খোঁজ করছিলো। এ সময় গ্রামের লোকজন এমদাদকে আটক করে ভালুকা মডেল থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে এমাদাদকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের সুরত হাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। রোববার ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, ছেলেটি নেশাগ্রস্থ ছিল। অপ্রকৃতস্থ অবস্থায় সে তার মাকে গলা কেটে হত্যা করেছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাকে গলা কেটে হত্যা করল নেশাগ্রস্থ ছেলে

আপডেট সময় ১২:২৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮