ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রী হাতে জাদু আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জাদু আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী হাতে জাদু আছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

মাহমুদ আলী বলেন, দেশের উন্নয়নের পেছনে একটা বড় শক্তি কাজ করছে। তা হলো প্রধামন্ত্রীর অন্তরে জেগে থাকা দেশপ্রেম। আর এই দেশপ্রেম প্রধানমন্ত্রীর হাতকে জাদুর হাত বানিয়ে দিয়েছে। তবে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি অপশক্তি পাঁয়তারা করছে। কিন্তু উন্নয়ন আটকাতে পারছে না।

তিনি বলেন, তারা তো স্বাধীনতার ইতিহাসকেও বিকৃত করেছিল। তাদের বর্ণনা মতে স্বাধীনতার আগে এবং পরে কিছু নেই। এমনি এমনি স্বাধীনতা এসেছে।

শনিবার দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ সময়টিকে ব্যয় করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। সোনার বাংলা গড়তে মহাপরিকল্পনা করেছিলেন। আর আজ সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী ওই বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম আতাউর রহমান বাচ্চু, ভেড়ভেড়ী ইউপির হাফিজুল ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আব্দুল জব্বার, সহসভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, ভাবকী ইউপির শফিকুল ইসলাম এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী হাতে জাদু আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮