ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

মিমির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেব

আকাশ বিনোদন ডেস্ক:

শুভশ্রীর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় ২ অভিনয়শিল্পী দেব ও মিমি চক্র। সম্প্রতি দেব নিজেই সাংবাদিকদের ডেকে সুখবরটা জানালেন। তবে বাস্তবে নয়, অনিকেত চ্যাটার্জির পরিচালনায় ‘হইচই’ সিনেমায় মিমি চক্রবর্তীর সাথে গাঁটছড়া বেঁধে ঘরজামাই হতে যাচ্ছেন দেব। কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে ‘হইচই’। এ প্রসঙ্গে দেব বলেন, ‘‘কমেডিটাও তো আমার দখলে। এতদিন পর দর্শক আমায় সিরিয়াসলি নিতে শিখেছেন।

প্রায় চার বছর পর আমি ফের এ ধরনের বাণিজ্যিক সিনেমা করছি।’’ পরিচালক অনিকেত বলেন, ‘‘ চলতি মাসের শেষের দিকে উজবেকিস্তানে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি অনেকটা ‘গোলমাল’ সিরিজের মতো। যাকে নির্ভেজাল কমেডি বলে। তবে রিমেক নয়। এই সিনেমার চিত্রনাট্য অনেক আগেই তৈরি করেছিলাম। কিন্তু ‘কবীর’ সিনেমার গল্প ভীষণ পছন্দ হওয়ায় সেই সিনেমাটি আগে করার সিদ্ধান্ত নেন দেব। নয়তো, কমেডিটাই আগে করতে চেয়েছিলেন তিনি।’’ দেব-মিমি ছাড়াও এতে আরো অভিনয় করবেন খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, কনীনিকা ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, অর্ণ মুখার্জি, পূজা ব্যানার্জিসহ অনেকে। সিনেমাটি আগামী দুর্গা পূজায় মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মিমির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেব

আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮