ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলচ্চিত্রে ফিরবেন অনন্ত জলিল, তবে…

আকাশ বিনোদন ডেস্ক

হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন অনন্ত জলিল। সর্বশেষ ঘোষণা দিয়েছিলেন ‘দ্য স্পাই’ সিনেমার। সিনেমাটির জন্য সারাদেশ থেকে নায়ক- নায়িকাও খোঁজা হয়েছে। হঠাৎ বন্ধ হয়ে যায় সেই সিনেমার কাজ।

যতদূর জানা যায়, সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। এরপর তাঁকে দেখা গেছে তাবলিগ জামাতের সঙ্গে। সিনেমা থেকে কি এ নায়ক একদম দূরে সরে গেলেন? তাহলে কী শিল্পী সংস্কৃতি থেকে একদমই দূরে সরে গেলেন।

এমন প্রশ্ন করাতে তিনি বলেন, “নাহ। ইসলামের দাওয়াত দেই কথাটা সত্য। আমি মনে করি সেটা আমার অন্যসবের মতো দায়িত্ব। দেশ ও দেশের বাইরে গিয়েও ইসলাম প্রচার করি। আর সিনেমা নিয়েও আমার অনেক প্ল্যানিং ছিল। কিন্তু নানা কারণে তা আর হচ্ছে না।”

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার কারণ কী ছিল? “আয়োজনটি একটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট থেকে যা আয় হয়েছে, তা একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বলে আমি জানি। এ কারণেই আমি এতে অংশ নিয়েছিলাম।”

‘দ্য স্পাই’ চলচ্চিত্রের শুটিং কি আদৌ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন, “ছবির পোস্ট প্রোডাকশনের কাজ মোটামুটি শেষ। প্রতিযোগিতার মাধ্যমে ছবিতে অভিনয়ের জন্য নতুন শিল্পীও আমরা নির্বাচন করেছি। এখন শুধু ছবির শুটিং বাকি। আশা করছি, কাজটা করতে পারবো।”

অনেক আগে আপনি ঘোষণা দিয়েছিলেন আপনার প্রযোজনায় অনেক নতুন পরিচালক ছবি নির্মাণ করবেন। এ কাজের অগ্রগতি কতদূর? অনন্ত জলিলের ভাষ্য, “সত্যি কথা বলতে এ কাজের অগ্রগতি কিছুই হয়নি। পুরো কাজ আমি থামিয়ে রেখেছি। ভবিষ্যতে কাজটা করব কি না তাও জোড়ালো ভাবে বলতে পারছি না।

কারণ চলচ্চিত্র জগতের এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এ কাজটা করতে গেলে আবার আমাকে নতুন করে অনেক কিছু ভাবতে হবে। আমি নিজেকে একজস চলচ্চিত্রের মানুষই মনে করতাম। কিন্তু চলচ্চিত্র হয়তো আমাকে তাদের মানুষ মনে করতো না। তাই চলচ্চিত্র থেকে দূরে সরে এসেছি। তবে কেউ যদি আমার কাছে কোন দরকারে আসে। উপরওয়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে। আমি পাশে দাড়ানোর চেষ্টা করি।”

তাহলে কী আর ফেরার কোন প্ল্যানিং নেই- “ফিরবো। তবে কোন অসুস্থ পরিবেশে আমি যেতে চাইনা। সুস্থ হোক আমি আবার যাবো।”

অসুস্থ বলতে কী বুঝাতে যাচ্ছেন? “সে কথা আর না বলি। সবাই তো বলছে।”

চলচ্চিত্রের মানুষই তো চলচ্চিত্রের পরিবেশ সুস্থ করবে, “আমি আসলে চলচ্চিত্র থেকে কখনো কিছু পাইনি। এক মানুষের ভালবাসা ছাড়া। আমি চেয়েছি যতই অর্থ ব্যায় হোক, নতুন কিছু করতে। হলিউড কিংবা বলিউডের সঙ্গে টেক্কা দিয়ে কিছু করতে। কিন্তু চলচ্চিত্রের মানুষরাই সেটা চায় না। তারা সংঘবদ্ধ না।

সবাই যে যার নিজের মতো ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে। হয়তো তাতে নিজের ফায়দা হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। সিনেমার হিরোর আগে আমি একজন বিজনেসম্যান। দেশি- বিদেশী কত বিজনেসম্যানদের আমার মোকাবিলা করতে হয়। কিন্তু এখানকার পরিবেশটাই নোংরা। তাই আর এ নিয়ে কোন কথা না বলি।”

পরিবার কী অবস্থা- “এইতো ছেলে বড় হচ্ছে। আর আমার সহধর্মীনির সঙ্গে তো সুখেই আছি। সবই উপরওয়ালার ইচ্ছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলচ্চিত্রে ফিরবেন অনন্ত জলিল, তবে…

আপডেট সময় ১২:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮