ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিক্সিংয়ের অভিযোগমুক্ত সামি, খেলতে বাধা নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সপ্তাহব্যাপী তদন্তের পর পেসার মোহাম্মদ সামিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণার পর পরই বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় ‘গ্রেড বি’তে নিয়ে আসা হয় সামিকে। একই সঙ্গে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতেও কোনো সমস্যা রইল না তার।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার গোপন তদন্ত রিপোর্ট প্রশাসকদের কমিটির কাছে পেশ করেছেন। সেই রিপোর্ট দেখার পর সামির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাকে বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেড বি’তে রাখা হচ্ছে।

এদিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের বিষয়ে বোর্ডের কাছে নির্দোষ প্রমাণিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামি।

তিনি বলেন, গত কয়েক দিন প্রচণ্ড চাপে ছিলাম। কারণ দেশের প্রতি আমার সততা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বোর্ডের তদন্তের প্রতি পূর্ণ আস্থা ছিল। জানতাম নির্দোষ প্রমাণিত হব। এবার দ্রুত ক্রিকেটে মন দিতে চাই।

তিনি আরও বলেন, এটি আমার বড় জয়। আশা রাখি, আমার বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলোও মিথ্যা প্রমাণিত হবে।

ক্রিকেটার মোহাম্মদ সামি ভালোবেসে বিয়ে করেছিলেন দুই সন্তানের মা কলকাতার মডেল অভিনেত্রী হাসিন জাহানকে। এর পর সামি-হাসিনের সংসারেও একটি সন্তান আসে।

তিন সন্তান নিয়ে ক্রিকেটার ও মডেলের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু সম্প্রতি হাসিন অভিযোগ করে তার স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত।

এ ছাড়া ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে সামি টাকাও উপার্জন করেছেন বলে হাসিন অভিযোগ করেন। এর পরই বিসিসিআই সামির বিরুদ্ধে তদন্তে নামে এবং তাকে বার্ষিক চুক্তির বাইরে রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিক্সিংয়ের অভিযোগমুক্ত সামি, খেলতে বাধা নেই

আপডেট সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮