ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

হামারা পাকিস্তান বলে বিপাকে পড়েছেন মিকা সিং

অাকাশ বিনোদন ডেস্ক:

তিনি গানের জগতের মানুষ। গান দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। চমকপ্রদ গান নিয়ে হাজির হয়ে আলোড়ন সৃষ্টি করেন। তবে বিতর্ক জন্মদিতেও ওস্তাদ তিনি। বলা হচ্ছে ভারতের কণ্ঠশিল্পী মিকা সিংয়ের কথা। সম্প্রতি পাকিস্তান নিয়ে মন্তব্য করে বিতর্কের পাশাপাশি বেশ বিপাকে পড়েছেন গায়ক। এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।

চলতি মাসের ১২ ও ১৩ তারিখে শিকাগো ও হাউস্টনে অনুষ্ঠান করতে যাওয়ার কথা তার। সে কথা ঘোষণা করে তিনি টুইটও করেন। অনুষ্ঠানের উদ্যোক্তারা মিকার একটি ভিডিও-ও পোস্ট করেন, যেখানে মিকা ওই অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখছিলেন। ওই ভিডিওতে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন নিয়ে বক্তব্য দেন মিকা সিং।

সেই সময় তিনি ‘হামারা হিন্দুস্তান’ যেমন বলেন, তেমনই বলেন ‘হামারা পাকিস্তান’। সেখান থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে বিতর্ক। টুইটারে একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে থাকেন মিকা। প্রবাসী ভারতীয় বিখ্যাত সমাজসেবী রমেশ শাহ বলেছেন, যারা ভারত এবং ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের জন্যই স্বাধীনতা দিবস। পাকিস্তানের সঙ্গে এটা কখনওই পালন করা যায় না। বিশেষ করে যখন পাকিস্তান ভারতের মাটিতে পাকিস্তানি জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন ও সাহায্য করছে।

পরিস্থিতি সামলাতে মিকা সিং আবারও টুইট করেন। সেখানে শিকাগোর অনুষ্ঠানের আর ১০ দিন বাকি সে কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘বন্ধুরা। আমি একজন ভারতীয় এবং সবসময় ভারতীয় হিসেবে গর্ববোধ করি। ধন্যবাদ, জয় হিন্দ।’

প্রসঙ্গত, এর আগে বিতর্কের রানি রাখি সাওয়ান্তকে চুমু খেয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

হামারা পাকিস্তান বলে বিপাকে পড়েছেন মিকা সিং

আপডেট সময় ০৩:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭