ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেলেঙ্কারিতে কঙ্গনা, আসতে পারে আরো তারকার নাম

আকাশ বিনোদন ডেস্ক:

এবার ফোন কল কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউড তারকা কঙ্গনা রানাউতের। এ নায়িকাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ! তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে তিনি নাকি আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে হৃতিক রোশনের মুঠোফোন নম্বর দিয়েছিলেন। এর আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের নাম উঠে এসেছে এই কেলেঙ্কারিতে। সূত্রে জানা যায়, শুধু কঙ্গনা বা আয়েশাই নয়, এই বিতর্কে আরও বলিউড তারকার নাম প্রকাশ্যে আসতে পারে। এই খবর পাওয়ার পর মুখ খুলেছেন কঙ্গনা। জানিয়েছেন, কোনও কিছু নিয়ে অভিযোগ করার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত।

কঙ্গনার সঙ্গে হৃতিক রোশনের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই কম জলঘোলা হয়নি বলিউডে। এ বার ফোন কল কেলেঙ্কারিতে ফের উঠে এল তাদের নাম। কঙ্গনা কি হৃতিক রোশনের কল রেকর্ডিং কোনও ভাবে ফাঁস করে দিয়েছিলেন? প্রশ্নটা উঠছে, এই কেলেঙ্কারির তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পেরেছেন, হৃতিক রোশনের নাম ও মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে পাঠিয়েছিলেন কঙ্গনা। তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন, আইনি নোটিসের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সঙ্গে আমাদের সমস্ত ডিটেলসই শেয়ার করতে হয়।

এখনও পর্যন্ত এই কেলেঙ্কারিতে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বেআইনিভাবে ফোন কলের রেকর্ডিং বের করার অভিযোগে ওই আইনজীবীকে গ্রেফতার করেছিল ঠাণে পুলিশ। তার আগে প্রশান্ত পালেকর নামে এক বেসরকারি গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েন। প্রশান্তকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে রিজওয়ানের নাম। পুলিশি জেরার মুখে পালেকর জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী অঞ্জলি সিদ্দিকির ফোন কলের রেকর্ড বের করতে ওই আইনজীবীকে সাহায্য করেছিলেন তিনি।

তদন্তে উঠে আসে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের নামও। আয়েশার অভিযোগ, তার ব্যবসার অংশীদার সাহিল খান তার কাছ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই নিয়ে আইনি লড়াইও চলছে তাদের মধ্যে। আর সাহিল খানের সঙ্গে কথোপকথনের রেকর্ডও রিজওয়ান সিদ্দিকির কাছে ফাঁস করেছিলেন আয়েশা। এমনটাই দাবি ঠাণের তদন্তকারী

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেলেঙ্কারিতে কঙ্গনা, আসতে পারে আরো তারকার নাম

আপডেট সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮