ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিয়ে করছেন মিঠুন চক্রবর্তীর ছেলে

আকাশ বিনোদন ডেস্ক: 

টালিগঞ্জের ও বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। তার খোঁজও মেলে না সহজে। এক সময়ের প্রেমিকা শ্রীদেবীর মৃত্যুর পরও পাওয়া যায়নি মিঠুনের কোনো জোরালো বক্তব্য।

তবে তিনি আলোচনায় আছেন বরাবরের মত। এবার শোনা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতার ছেলে মহাক্ষয় চক্রবর্তী বিয়ে করতে যাচ্ছেন। এমন খবরই সম্প্রতি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা।

সেখানে বলা হয়েছে, ভারতের ধর্নাঢ্য এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করছেন মহাক্ষয়। হবু বর-কনের জন্য একটি শান্তি পূজার আয়োজন করা হয়েছিলো কিছুদিন আগে। সেখানেই তাদের আংটি বদল হয়েছে মিঠুন পুত্রের। অনুষ্ঠানে মহাক্ষয়ের দাদা-দাদীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী-যোগীতা দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

বিয়ে করছেন মিঠুন চক্রবর্তীর ছেলে

আপডেট সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮