ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বাংলাদেশ পাকিস্তান নয়, ফখরুলকে কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের পর সরকারের পদত্যাগ করা উচিত’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পদত্যাগের কথা বলেন। ’৭৫-পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় সরকার হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।’

‘আলমগীর সাহেব, বাংলাদেশ পাকিস্তান নয়। কোন ইঙ্গিতে এ কথা বলছেন, সেটা আমরা জানি। এ দেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।’ ওবায়দুল কাদের আরো বলেন, ‘কোন দিকে ইঙ্গিত করে পদত্যাগের কথা বলেন; আপনাকে বলি ফখরুল সাহেব, আবারও বলি—বাংলাদেশে এক-দুইটা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ নয়। শেখ হাসিনার সরকারের ক্ষমতার ভিত ও আওয়ামী লীগের গণভিত্তি অনেক শক্তিশালী। আওয়ামী লীগকে আঘাত করে পরাজিত করা যাবে না।’

আজ শুক্রবার বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদের (বিএনপি) শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারম্যান দেশের বাইরে, ভাইস চেয়ারম্যান বিদেশে; কবে আসবে কেউ জানে না। টেমস নদীর পাড়ে বসে বসে চোরাগলি খুঁজছেন, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। তারা আট বছরে আট মিনিটের জন্যও রাজপথে উত্তাপ আনতে পারেনি। সেই ব্যর্থতা নিয়ে তাদের টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।’ এদিকে ‘৭৫-এর ১৫ আগস্টের পর দলের অনেকেই চেহারা পাল্টিয়েছিলেন মন্তব্য করে কাদের বলেন, ‘আমরা কিন্তু পালিয়ে যাইনি। কিন্তু তখন অনেককে বাড়িতে গিয়ে দরজা নক করেও পেতাম না; বাড়িতে থেকেও বলতেন নেই। অনেক কথা, কিন্তু রাজনীতিতে জীবিতদের সম্পর্কে মন্তব্য করা কঠিন। জীবিতদের নিয়ে সত্য কথা বলা যায় না।’

আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ পাকিস্তান নয়, ফখরুলকে কাদের

আপডেট সময় ০২:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭