ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চান রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহায়তা কামনা করেছেন। ওআইসির সফররত মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওসাইমীন বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।

রাষ্ট্রপতি ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ সমস্যা সমাধানে মুসলিম উম্মার সম্মিলিত প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মুসলিম উম্মার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সহায়তা করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণে অবদান রাখার জন্য রাষ্ট্রপতি ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান।

বিভিন্ন ক্ষেত্রে চমৎকার উন্নয়নের প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অন্যদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণে বিশ্বাস করে। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই।

তিনি বলেন, মুসলিম বিশ্ব ভবিষ্যতে যাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে সে জন্য ওআইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওআইসি মহাসচিব আশা প্রকাশ করেন।

বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ৪ দিনের সফরে ওআইসি মহাসচিব গতরাতে ঢাকা পৌঁছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

এর আগে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতি সুইডেনে বাংলাদেশীদের কর্মসংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চান রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭