ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আঁরা আর গরিব নঁ, আঁরা এহন উন্নয়নশীল দেশ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ কি এখন গরিব? বাংলাদেশ এখন আর গরিব ন, আরা আর গরিব ন, আরা আর গলিত লাশ ন, আরা এহন উন্নয়নশীল দেশ। চট্টগ্রামের ভাষায় কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের তার বক্তব্যের একটি অংশ দিয়েছেন স্থানীয় ভাষায়। কাদের জানতে চান, ‘আপনারা মোটামুটি গম আছেন তো? মনটন ভালো?’।

বুধবার বিকালে পটিয়া সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভাপতি শেখ হাসিনার পাশাপশি অংশ নেন সাধারণ সম্পাদকও।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা। এর আগে ৮ ফেব্রুয়ারি তিনি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহী এবং ৩ মার্চ খুলনায় জনসভা করেন।

এর মধ্যে সিলেটের জনসভাতেও ওবায়দুল কাদের স্থানীয় ভাষায় বক্তব্য রেখেছিলেন। পটিয়ার জনসভায় বক্তব্য দিতে এসেও তিনি শুরুটা করেন এভাবে:

‘বোনেরা ক্যান আছ, ভাইয়েরা ক্যান আছ?মুরুব্বিরা ক্যান আছ?’

বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার বিষয়টিতে ইঙ্গিত করে কাদের বলেন, ‘আইজগা বাংলাদেশ কি এখন গরিব? গরিব নাকি? আঁরা আর গরিব নঁ, আঁরা আর গবির নঁ।’

‘আঁরা ভিখারি নঁ, আঁরা ভিক্ষুক নঁ। আঁর গলিত লাশ নঁ। কী আঁরা? আঁরা বহুত বড় হ গায়ি বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে। ঠিক আছে?’।

এরপর অবশ্য কাদের আর চট্টগ্রামের ভাষায় চালিয়ে যেতে পারেননি। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এক সময় বাংলাদেশ ছিল সারা দুনিয়ার মধ্যে যত গরিব দেশ ছিল, বাংলাদেশ ছিল সবচেয়ে গরিব একটা দেশ। ভিক্ষকের জাতি আমরা নই।’

‘ভিক্ষুকের গুণ থাকতে পারে, মর্যাদা নেই। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে একটি মর্াদাশীল দেশ, একটি উন্নয়নশীল দেশ।’

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে কাদের বলেন, ‘আমি শুধু জানতে চাই বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনের প্রতি আপনাদের আস্থা আছে কি না।’

কাদের জনতার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘১৬ কোটি মানুষ, ১৪ কোটির হাতে মোবাইল, কে দিয়েছে বলুন…১৬ কোটি মানুষ,আট কোটি মানুষের ঘরে ঘরে ইন্টারনেট, কে দিয়েছে?’

‘বিদ্যুৎ পাচ্ছেন বিদ্যুৎ? ঘরে ঘরে বিদ্যুৎ। কে দিয়েছে এই বিদ্যুৎ?’

‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কে দিয়েছে এই ভাতা?

‘গ্রামে গ্রামে ডিজিটাল সেন্টার, ইউনিয়নে ডিজিটাল সেন্টারে বসে আপনি আজকে বিদ্যুতের বিল, পানির বিল দিতে পারেন, পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেন। পাসপোর্ট ভিসার ফরম ফিলাম করতে পারেন।’

‘আজকে ঘরে বসে, ইউনিয়নে বসে ডিজিটাল সুবিধা আপনি পাচ্ছেন, কে দিয়েছে এই সুবিধা?’

‘আমার বোনেরা, আপনার বাচ্চা হলে বাবার নামে পরিচয় হতো। ওমুকের সন্তান। কিন্তু মায়ের নাম ছিল না। শেখ হাসিনা এসে মায়ের নাম বাচ্চার নামের সঙ্গে যুক্ত করেছেন। বাংলার নারীরা আপনাদের নেত্রীকে সমর্থন দেয়া উচিত।’

‘উপবৃত্তির টাকা আজকে মায়ের কাছে যায়, বাবার কাছে নয়। বছরের প্রথম দিন আপনি বিনামূল্যে বই পাচ্ছেন। এই সুবিধা কে দিয়েছে?’

উন্নয়নের ধারা চালু থাকতে চাইলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের মার্কা নৌকায় ভোট দেয়ার আহ্বান ওবায়দুল কাদের। আর নৌকা মার্কার পক্ষে স্লোগানও দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আঁরা আর গরিব নঁ, আঁরা এহন উন্নয়নশীল দেশ: কাদের

আপডেট সময় ০৫:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮