ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা গরিব, এই বদনাম আর শুনতে হবে না: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। আগে বিশ্বের যে কোনো স্থানে গেলে শুধু বদনাম শুনতে হয়েছে যে বাংলাদেশ একটি গরিব দেশ। শুধু সাহায্য চায়। এখন আর বাংলাদেশ সে অবস্থানে নেই। তাই এ ধরনের বদনাম আর শুনতে হবে না।

বুধবার সচিবালয়ে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে- বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশের কাছ থেকে নামমাত্র সুদে যে অর্থ আমরা নিই, তা আর পাওয়া যাবে না। এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এর মাধ্যমে অনেক সম্ভাবনার দুয়ারও খুলবে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় ২০ তারিখ থেকে উৎসব শুরু হয়েছে। এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী এ অর্জনের রূপকার। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। এ ছাড়া আগামী ২৬ তারিখ পর্যন্ত সরকারের সব দফতর থেকে জনগণকে যে কোনো একটি সেবা ফ্রি দেয়া হবে।

মন্ত্রী বলেন, আমরা মধ্য আয়ের দেশ হওয়ার ঘোষণা পেয়েছি ১৭ তারিখে। এটি বাস্তবায়ন হবে ২০২৪ সালে। এই মধ্যবর্তী ছয় বছর জাতিসংঘের কাছে আমরা এলডিসি হিসেবেই থাকব। ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তবে বিশ্বব্যাংকের কাছে আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব গাজী শফিকুল আজম প্রমুখ।

গত ১৫ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) জাতিসংঘ সদর দফতরে এডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনসংক্রান্ত ঘোষণা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা গরিব, এই বদনাম আর শুনতে হবে না: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮