ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশেষ বিসিএসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে তিন হাজার এবং পরে পর্যায়ক্রমে আরও সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে। এছাড়া হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন,“ প্রায় তিন বছর আগে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের উপজেলায় পদায়ন করায় গ্রামে চিকিৎসক সংকটও অনেক কমে গেছে। আবার যেন সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখে সরকার আরও ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে।

“পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হতে হবে।”

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ বিসিএসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭