ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টমটম চালক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রামুর চেইন্দার ছৈয়দুল আমিন, টেকনাফের সিলবনিয়াপাড়ার মো. রফিক, টেকনাফের পল্লানপাড়ার এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার শফিকুল ইসলাম। এদের মধ্যে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রামু থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। দীর্ঘদিন মামলা পরিচালনার পর বিচার শেষে মঙ্গলবার আদালত ওই মামলায় রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

টমটম চালক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৮:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮