ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনেত্রী পূজা বাঁচতে চান, শেষ আশা সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী পূজা ডাডওয়াল। ‘বীরগতি’, ‘হিন্দুস্তান’, ‘সিন্দুর কী সুগন্ধ’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় শুধু বলিউড থেকেই ছিটকে পড়েননি, যক্ষ্মায় আক্রান্ত হওয়ার পর স্বামীও ছেড়ে গেছেন।

এ অবস্থায় কপর্দকশূন্য অবস্থায় হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন পূজা। তার আশা সহঅভিনেতা বলিউড সুপারস্টার সালমান খান এ খবর পেলে তার পাশে দাঁড়াবেন। তাকে বেঁচে থাকতে সাহায্য করবেন।

সালমান ও পূজা অভিনীত ‘বীরগতি’ ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এর পর পেরিয়ে গেছে ২৩ বছর। আর বলিউড থেকে ছিটকে পড়ে সালমানের সঙ্গে যোগাযোগও নেই তার।

ফলে সাহায্যের জন্য সালমান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পূজা। তার এ খবর জানার পর সালমানের মনযোগ আকর্ষণ করতে অনেকেই টুইট করেছেন।

হিন্দি সংবাদমাধ্যম নবভারত টাইমস জানায়, ছয় মাস ধরে পূজা মুম্বাইয়ের সেউরি টিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। অথচ তার কাছে চিকিৎসার জন্য কোনো টাকাই নেই।

এ অবস্থায় সালমান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন পূজা। তার বিশ্বাস, অসুস্থতার খবর সালমানের কানে পৌঁছলে তিনি তাকে সাহায্য করবেন। এ জন্য তিনি একটি ভিডিওবার্তাও তৈরি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনেত্রী পূজা বাঁচতে চান, শেষ আশা সালমান খান

আপডেট সময় ০৫:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮