ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা

আকাশ বিনোদন ডেস্ক:

দেশ বিদেশের বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।
সম্প্রতি একটি জাতীয় দৈনিক কর্তৃক বিশেষ সম্মাননা পাচ্ছেন তিনি। ২৮ মার্চ পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হবে। পুরস্কারের বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা বলেন, ‘এরই মধ্যে দৈনিকটির সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে দেশ বিদেশের নানা পুরস্কার পেয়েছি। যতদূর মনে পড়ে কোনো জাতীয় দৈনিক থেকে এ ধরনের সম্মাননা এবারই প্রথম পাচ্ছি। যারা আমাকে এ সম্মাননায় ভূষিত করছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।’

এদিকে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রুনা লায়লা। নায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে এ চলচ্চিত্রটি ১৩ এপ্রিল মুক্তি পাবে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুনা। গানটি গেয়েছেন আঁখি আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা

আপডেট সময় ০৫:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮