ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৪ সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ ও নরসিংদীর মাধবদী এলাকা থেকে পর্নোগ্রাফি এবং পাইরেসি চক্রের ২৪ সদস্যকে গ্রেফাতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। র‌্যাব-১১ ও চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্সের যৌথ উদ্যোগে রোববার রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, নারায়ণগঞ্জের সদর থানার রেলওয়ে মার্কেট ও নরসিংদীর মাধবদীর সোনার বাংলা মার্কেট ও স্কুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাইরেসি চক্রের সদস্যদের গ্রেফতার করে। এ সময় ২৪টি মনিটর, ২৪টি সিপিইউ ও এক হাজার ৭৯৬টি পাইরেটেড সিডি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. ডালিম, মো. কাওছার, আরিফুল ইসলাম, রাসেল মিয়া, ইব্রাহিম, নাহিদ হাসান, এরশাদ মিয়া, মো. সেলিম, সোহাগ মিয়া, কাজী জুয়েল, মো. শামীম, ইদ্রিস মিয়া, শামীম মিয়া, রাজু আহমেদ, কাজী দিপু, মামুন মিয়া, ইউসুফ মিয়া, কাজী বিল্লাল, শাকিল মিয়া, মনির হোসেন, রবিন দেওয়ান, মোঃ আকাশ, মাসুদ আলম ও মাসুদ রানা।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান (পিপিএম) এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জাহেদ খান, সংগীত শিল্পী শাফিন আহেম্মদ, চিত্রনায়িকা কেয়া, চিত্র নায়িকা শানু, সংগীত শিল্পী তামিজ ফারুক, সংগীত শিল্পী মুন, এলিজা পুতুল, সাংবাদিক আবদুস সালাম ও মো. খলিলুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান জানান, এ ধরনের অসাধু ব্যক্তিদের অপতৎপরতায় বাংলাদেশের ফিল্ম ও মিউজিক ইন্ড্রাস্ট্রি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অশ্লীলতা প্রচারের মাধ্যমে তারা একদিকে যেমন যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তেমনি অপসংস্কৃতি প্রচারের মাধ্যমে আমাদের সুদীর্ঘ সময়ের লালিত সামাজিক মূল্যবোধকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।

তাদের অপরাধ কর্মকান্ডের ফলে যুবসমাজের মধ্যে বিকৃত রুচির প্রচার ও প্রসার লাভ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮