ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমজমাট দেব-শাকিবের লড়াই

আকাশ বিনোদন ডেস্ক:

শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার। কলকাতা-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার সুবাদে এখন যিনি সমান জনপ্রিয় দেশের পাশাপাশি কলকাতায়ও। কলকাতার নায়িকা শ্রাবন্তীর বিপরীতে ‘শিকারি’ ও শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে ‘নবাব’ ছবি দু’টিতে অভিনয় করে ওপার বাংলায়ও বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশি কিং খান। দু’টি ছবিই সুপারহিট।

আগামী ১৩ এপ্রিল কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব খানের আরো একটি নতুন ছবি ‘চালবাজ’। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। শুরু থেকে এটিকে যৌথ প্রযোজনার ছবি বলা হলেও, গত ৪ মার্চ ট্রেলার প্রকাশ হওয়ার পর বোঝা যায়, এটি কলকাতার একক ছবি। এ নিয়ে তখন কলকাতা ও বাংলাদেশি পরিচালক-প্রযোজকদের অনেক কথা চালাচালির খবর শোনা যায়।

তবে নতুন খবর হচ্ছে, ১৩ এপ্রিল কলকাতায় মুক্তি পাচ্ছে আরো একটি ছবি। সেটি হচ্ছে, ওপার বাংলার সুপারস্টার নায়ক দেব অভিনীত ‘কবির’। ছবিটি পরিচালনা করেছেন অনিকেত চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি ‘কবির’ এর প্রযোজনায়ও রয়েছেন নায়ক দেব। ছবিতে দেব-এর বিপরীতে রয়েছেন তার গার্লফ্রেন্ড ও তিন ছবির নায়িকা রুক্সিণী মিত্র।

জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘চালবাজ’ ছবির বেশিরভাগ তারকাই কলকাতার। যেটির ট্রেলার ও একাধিক গানে ভালো কিছুরই ইঙ্গিত রয়েছে। অন্যদিকে ‘কবির’ ছবিটি নিয়ে বেশ প্রচারণা চালিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। তাছাড়া ছবির কাহিনি এগিয়েছে মুম্বাইয়ের বেশ কিছু এলাকার সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে। সব মিলিয়ে বেশ জমজমাট লড়াইয়েরই আভাস দিয়ে ধেয়ে আসছে ১৩ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জমজমাট দেব-শাকিবের লড়াই

আপডেট সময় ০৭:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮