ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ঘরেই তৈরি করুন সুস্বাদ ফলের কাস্টার্ড

আকাশ নিউজ ডেস্ক:

বিয়ে-জন্মদিন যে কোনো অনুষ্ঠানে ফলের কাস্টার্ড না হলে কি চলে। বাসায় অতিথি আপ্যায়নে ও ছোট-বড় সবার পছন্দকে প্রাধান্য দিয়ে ঘরেই তৈরি করতে পারেন বাহারি ধরনের সুস্বাদু ফলের কাস্টার্ড।

তবে এই ফলের কাস্টার্ড তৈরিতে আনতে পারেন ভিন্নতা। সবসময় একই রকমের ফলের কাস্টার্ড তৈরি না করে স্বাদ ও গন্ধে আনতে পারেন ভিন্নতা। তাই সহজেই রান্না করুন ফ্রুট কাস্টার্ড।

আসুন জেনে নিন বাহারি রঙের ফ্রুট কাস্টার্ড কীভাবে তৈরি করবেন-

উপকরণ :

তিন কেজি দুধ, কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ, ডিম একটা, চিনি ৪০০ গ্রাম, আনার আধা কাপ, পেঁপে এক কাপ, আপেল এক কাপ, সাগর কলা দুই কাপ, ফ্রুটস কেক কোয়ার্টার পাউন্ড, চেরি ফল ১০টা, আঙুর এক কাপ, কাঠবাদাম কুচি এক চা চামচ, কিশমিশ এক চা চামচ।

প্রস্তুত প্রণালি :

চিনিসহ তিন কেজি দুধকে ঘন করে এক কেজি করুন। একটি কাপে কাস্টার্ড পাউডারে ডিম ফেটে একসঙ্গে মিশ্রিত করে তা গরম দুধের ওপর ঢালুন এবং নাড়াচাড়া করতে থাকুন। অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন হয়ে এলে তা ঠাণ্ডা করুন। একটি বড় বাটিতে প্রথমে ফ্রুটস কেকের টুকরো, এর পর পেঁপে, আপেল, কলার টুকরাগুলো সাজিয়ে তার ওপরে ঘন কাস্টার্ডের মিশ্রণটি চামচ দিয়ে ঢেলে দেবেন। এমনভাবে ঢেলে দেবেন, যাতে ফলগুলো ঢেকে যায়। এখন আনার, কাঠবাদাম, কিশমিশ, চেরি ফল, আঙুরগুলো খুব সুন্দর করে সাজিয়ে ফ্রিজে দু-তিন ঘণ্টা রেখে তা পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ঘরেই তৈরি করুন সুস্বাদ ফলের কাস্টার্ড

আপডেট সময় ০৭:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮