ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরলেন সাকিবরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

হৃদয়ভাঙা বেদনা নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সকাল সাড়ে ১১টায় সাকিবদের বহনকারী শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে নিদাহাস ট্রফির মোড়কে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে শ্রীলংকা। ৪ ম্যাচে ৩ জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ভারত। সমানসংখ্যক ম্যাচে ২ দাপুটে জয় ও ২ হারে শিরোপার লড়াইয়ে পড়শীদের সঙ্গী হয় বাংলাদেশ। আর ৪ ম্যাচে ৩ হার ও ১ জয়ে ছিটকে যায় স্বাগতিকরা।

গতকাল ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে স্বপ্ন ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে টানটান উত্তেজনার ফাইনালে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের স্বপ্ন ভেস্তে দেন দিনেশ কার্তিক। তার ৮ বলে ২৯ রানের টর্নেডো ইনিংসে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটে জিতে ট্রফি নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।

গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছিলেন তামিম-মুশফিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে ফিরলেন সাকিবরা

আপডেট সময় ০৫:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮