ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যুর ৯ বছর পর স্বাক্ষী হিসেবে হাজিরা দিতে আদালতের সমন

অাকাশ জাতীয় ডেস্ক:

মৃত্যুর ৯ বছর পর ছফর আলী বিশ্বাস নামের এক ব্যক্তিকে মামলার স্বাক্ষী হিসেবে হাজিরা দিতে সমন জারি করেছে আদালত। ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামে।

ছফর আলী বিশ্বাসের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার স্বামী ৯ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ বাড়িতে এসে নোটিশ ধরিয়ে দিলে তারা ভয় পেয়ে যান এবং একই সাথে হতবাক হন। এদিকে মৃত্যুর বিষয়টি জানতে পেরে তাদেরকে মৃত্যুর সনদ জমা দিতে বলেছে পুলিশ।

বাকী স্বাক্ষীদের মধ্যে মতিয়ার রহমান জানান, এ মামলার বিষয়ে তারা কিছুই জানেন না।

জানা গেছে, অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে এসটিসি-৪৬৬/০৯ মামলার ৪ স্বাক্ষীকে আগামী ৮ মে হাজিরা দিতে সমন জারি করা হয়। মনিরামপুর থানায় সমন জারির নোটিশ প্রাপ্তির পর গত ১৬ মার্চ ওই সমন জারির নোটিশ তালিম করতে ওই ৪ স্বাক্ষীর বাড়িতে যান থানার বখতিয়ার নামের এক পুলিশ সদস্য। একই গ্রামের অপর ৩ স্বাক্ষী সাত্তার বিশ্বাস, তবিবুর রহমান ও মতিয়ার রহমানকে আদালতে স্বাক্ষী দিতে সমন জারি করা হয়।

সমন তালিমকারি পুলিশ সদস্য বখতিয়ার হোসেন জানান, ২০০৯ সালে মাদক মামলায় এই ৪ জনকে স্বাক্ষী করা হয়।মামলাটি ৯ বছর আগের। তাই এধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তার মৃত্যু নিশ্চিতের জন্য তার পরিবারকে মৃত্যু সনদ দিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যুর ৯ বছর পর স্বাক্ষী হিসেবে হাজিরা দিতে আদালতের সমন

আপডেট সময় ০৪:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮