ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুক দাবিতে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন

অাকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে টানা তিন দিন ঘরে আটকে রেখে পুরো শরীর থেতলে দিয়েছে স্বামী ও তার পরিবারের সদস্যরা। গৃহবধূর নাম মুন্নি বেগম। উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুন্নি বেগম কুমিল্লা জেলার লাকসাম থানার নওয়া এলাকার আরব রহমানের মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন মুন্নি বেগম জানান, ১২ বছর আগে উপজেলার চারিতালুক এলাকার হাসেন আলীর ছেলে আলী আকবরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী আলী আকবর যৌতুক দাবি করে আসছিল। গত শুক্রবার আলী আকবর বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেন। এতে তিনি অস্বীকৃতি জানালে আলী আকবর তাকে তিনদিন ধরে ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। বিষয়টি জানতে পেরে মুন্নির বাবা আরব রহমান তাকে উদ্ধার করতে মেয়ের বাড়িতে যান। এসময় নির্যাতনের কারণ জানতে চাইলে আলী আকবর শ্বশুড়কেও মারধর করেন। স্ত্রী মুন্নি বেগমকে বাড়ি থেকে বের করে দেন। পরে মুন্নির স্বজনরা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুক দাবিতে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন

আপডেট সময় ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮