ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় প্রধান শিক্ষক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে ইবি থানার বলবামপুরের নিজ বাড়ি থেকে শিক্ষক সাব্দার আলীকে গ্রেফতার করা হয়।

আটককৃত সাব্দার আলী ইবি থানার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত এলেম মণ্ডলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে শিশুটি স্কুলে যায়। স্কুল চলাকালীন গাইড বই দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্লাসরুম থেকে তাকে নিজ কক্ষে নিয়ে যায় সাব্দার আলী। রুমের মধ্যে ওই শিশুর হাতে টাকা ধরিয়ে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রধান শিক্ষক। এ সময় ভয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে শিশুটি। বাড়িতে এসে ঘটনাটি তার মাকে বলে দেয়। ওই দিনই শিশুটির পরিবার থানায় মামলার প্রস্তুতি নিলে স্থানীয় মেম্বার মানোয়ার তার মা-বাবাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

পরে শনিবার বিকালে শিশুটির মা বাদী হয়ে প্রধান শিক্ষক সাব্দার আলীর বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ করেন।

হুমকির বিষয়ে মনোয়ার মেম্বার বলেন, আমি কোনো হুমকি দেয়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম।

ইবি থানার ওসি রতন শেখ জানান, পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে সাব্দার আলীকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও জানান, এক বছর আগেও একই ধরনের অভিযোগে স্কুল ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন শিক্ষক সাব্দার আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮