ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সিংড়ায় দম্পতিকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় রাতের আঁধারে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দম্পতি হলেন- বিমল চন্দ্র ঘোষ (৪৫) ও বেলী চন্দ্র ঘোষ (৩৫)। তাদের বাড়ি একই এলাকায়।

সিংড়া থানার ওসি তদন্ত নিয়ামুল আলম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটতাজপুর গ্রামে ঘরের জানালা ভেঙে বিমল চন্দ্র ঘোষ ও তার স্ত্রী বেলী চন্দ্র ঘোষকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, গভীর রাতে হিন্দু দম্পতিকে কুপিয়ে জখম এটি খুবই দুঃখজনক ঘটনা। তিনি শুনেছেন ৭-৮ জনের একটি গামছা বাহিনী এ ঘটনাটি ঘটিয়েছে। আহতদের মাথা, গলা ও হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, ওই দম্পতি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। এলাকায় তাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই বললেই চলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের ৪ বিচারপতিকে সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইনজীবীদের

সিংড়ায় দম্পতিকে কুপিয়ে জখম

আপডেট সময় ০২:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮