ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ৫০ জনের মৃত্যু, আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

প্রণব, রাহুল, সোনিয়ার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব ‍মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এরপর তারা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয় এবং লোকসভায় বিরোধীদলীয় উপনেতা আনন্দ শর্মার সঙ্গেও বৈঠক করেন।

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম দল কংগ্রেসের ৮৪ তম কংগ্রেসে যোগ দিতে শুক্রবার ভারতে যায় আওয়ামী লীগ প্রতিনিধি দল। এদের মধ্যে আছেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শনিবার সন্ধ্যায় ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতির নয়াদিল্লীর বাসভবনে যান আওয়ামী লীগের নেতারা। এ সময় তাদেরকে নিজের লেখা বই উপহার দেন প্রণব মুখার্জি।

বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখার্জি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরাল অবস্থান নেন। তাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদকও দেয়া হয়েছে।

এ সময় আওয়ামী লীগের প্রতিনিধি দল ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান ভারতের সাবেক রাষ্ট্রপতি। বলেন, ‘এক সময় সর্বভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলো পূর্ববঙ্গের মানুষ। আমি বাংলাদেশে অনেকবার গিয়েছি। সেখানে আমি স্মৃতি অর্জন করেছি তা অমলিন।’

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রণব মুখার্জি। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশটির মানুষ এগিয়ে যাচ্ছে। তাদের জীবন মানের উন্নতি হচ্ছে।’

সন্ত্রাস দমনে শেখ হাসিনার সরকারে ইতিবাচক পদক্ষেপে এ অঞ্চলের শান্তি ও স্থিতি রক্ষায় অধিক কার্যকর ভূমিকা রাখছে বলেও মনে করে প্রণব মুখার্জি।

এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতারা বৈঠক করেন রাহুল সোনিয়া, রাহুল এবং আনন্দের সঙ্গে।

বিপ্লব বড়ুয়া বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বাংলাদেশের উন্নয়ন এবং জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দীর্র্ঘদিনের। এই সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশাবাদী তিনি।

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম দল কংগ্রেসের ৮৪ তম কংগ্রেসের প্ল্যানারি সেশন হবে আগামী ১৭ ও ১৮ মার্চ। সেখানেই যোগ দেবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

চলতি মাসেই আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে যারা সাক্ষাৎ করবে ক্ষমতাসীন বিজেপি এবং সরকারের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু

প্রণব, রাহুল, সোনিয়ার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

আপডেট সময় ১০:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮