ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

দিন দিন খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়বে:মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, সরকার আবারও বিরোধী দল বা মতবিহীন নির্বাচনের নীল নকশা করছে। তবে বিএনপি বিহীন নীল নকশার নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এই নীল নকশা সরকার বাস্তবায়ন করতে পারবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশমাতার কারাবাস দীর্ঘায়িত করার সরকারি ষড়যন্ত্র বন্ধ ও সকল রাজবন্দীর অনতিবিলম্বে মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই আলোচনাসভার আয়োজন করে।

মওদুদ বলেন, সরকার চাইছে এককভাবে ভোট করার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে যাতে কোনো দল আর নির্বাচনে না আসে। তাহলে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে পারবে। আর সেটি আওয়ামী লীগ আজকে অনেকটা খোলা-মেলাভাবে বলেই দিয়েছে।

‘নির্বাচনের বিজয় আনুষ্ঠানিকতা বাকি মাত্র’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা মনে করে, তাদের নীল- নকশা অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা। এখন শুধু গেজেট নোটিফিকেশন এবং শপথ গ্রহণ হবে। তো করে নেন? আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দরকার আছে বলে আমি মনে করি না।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, বিশ্বে স্বৈরাচার সরকারের পতন যেভাবে হয়েছে বর্তমান সরকারেরও পতন একইভাবে হবে। এটা অবধারিত। এখন শুধু সময়ের ব্যাপার।

বিএনপির এ নেতা বলেন, দিন দিন খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়বে। যেদিন তিনি কারাগার থেকে বের হবেন সেই দিন বাংলাদেশের মানুষ রাজপথে বের হয়ে আসবে। সেই জোয়ারে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আসবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্যে দেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

দিন দিন খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়বে:মওদুদ

আপডেট সময় ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮