ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্বপ্নে দেখি মারা গেছি, কেয়ামত হয়ে গেছে’

আকাশ বিনোদন ডেস্ক:  

ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় করেন নায়িকা নাহিদা আশরাফ আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেছেন ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ও ‘প্রেম পিয়াসী’সহ বেশ কয়েকটি ছবিতে। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানারআপ হন। তার ঠিক তিন বছর পরে অর্থাৎ ২০০৯ সালে এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

সেই নায়িকা আন্না সম্প্রতি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বাড়িতে সংসার সামলানো ও নামাজ-কালাম পড়েই নাকি বর্তমানে সময় কাটছে তার। এক কথায়, পুরোদস্তুর ধার্মিক হয়ে গেছেন এই নায়িকা। আর কখনো ক্যামেরার সামনে দাড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নামাজ পড়ছেন, নিয়মিত কোরআর পড়ছেন, বাইরে বের হচ্ছেন বোরখা পরে। এমনকী, তাহাজ্জুতের নামাজও আদায় করছেন। সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্যগুলো জানিয়েছেন আন্না নিজেই।

হঠাৎ এমন বেশ সম্পর্কে নায়িকা বলেন, ‘গোপন সংকেত’ ছবির শুটিং করে এক বান্ধবীর জন্মদিনে অনেক মজা করে রাতে বাসায় ফিরি। সকালে ঘুম ভাঙে দেরিতে। ছোট বোন বলে, আজ তো শবেবরাত, নামাজ পড়বে না? তখন মনে হলো, নামাজ পড়া উচিত। রাতে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি মারা গেছি, পৃথিবীতে কেয়ামত হয়ে গেছে। ঘুম ভাঙে আজানের শব্দে। এত ভয় পেয়েছিলাম যে, এরপর আর অন্য কিছু চিন্তা করতে পারিনি। মনে হয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন। তাই এখন নামাজ-রোজা নিয়েই থাকতে চাই।’

তবে ক্যামেরার সামনে না দাঁড়ালেও, ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা আছে বলে জানান নায়িকা আন্না। অর্থাৎ, সুযোগ পেলে ছবি পরিচালনা করতে চান তিনি। নিজেদের প্রোডাকশন হাউজ রয়েছে তাদের। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোপন সংকেত’ ছিল আন্না অভিনীত শেষ ছবি। তবে তার এই ধার্মিক বেশ কতদিন টিকিয়ে রাখতে পারেন সেটা দেখার জন্যই এখন অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্বপ্নে দেখি মারা গেছি, কেয়ামত হয়ে গেছে’

আপডেট সময় ১২:১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮