ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘বাংলাদেশ সব সময়ই ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে থাকবে।’ বৃহস্পতিবার বাংলাদেশ সফররত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-উথায়মিনের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছেন ইউসেফ। পরে সকালে তিনি তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। ওই সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ছাড়াও তাঁর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ইউসেফের প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে চলতি বছরের নভেম্বরে ওআইসির পর্যটনমন্ত্রীদের দশম অধিবেশন এবং ২০১৮ সালের প্রথমার্ধে ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের পরবর্তী অধিবেশন আয়োজনের প্রাক্কালে সংস্থাটির মহাসচিব এ সফরে এলেন।

বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে ওআইসি মহাসচিবের। এ ছাড়া একই দিন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭