ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মাঝি নামে একজন নিহত হয়েছেন, যিনি জলদস্যু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার চরবালুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাঝি চরএলাহী ইউনিয়নের চরআমজাদ গ্রামের ছেরাজুল হক প্রকাশ ছেরাজ কামলার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, চট্টগ্রামের সন্দীপ, উরিরচর, কোম্পানীগঞ্জের চরএলাহী, চরবালুয়া’সহ পাশ্ববর্তী এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের নাম ছিল ইব্রাহিম মাঝি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ’সহ বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম, সন্দ্বিপ, মহেশখালি, ফেনী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

আপডেট সময় ০৩:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮