ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার সব খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া শিগগিরই নিহতদের মরদেহ নেপাল থেকে দেশে আনা হবে।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহরিন আহমেদকে দেখতে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় শাহরিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা আপনার পাশে আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনার সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

বার্ন ইউনিট থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে সাক্ষাতের কথা তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, শাহরিন আমাকে বললেন, এটা তার জীবনে একটা প্রোমেটিক এক্সপেরিয়েন্স। এরমধ্যেও তিনি টিকে আছেন। এটা আসলে বিরাট ব্যপার, তার মধ্যে সাহস এবং দৃঢ়চেতা আছে। তিনি আমাকে বলেছেন, দোয়া করার জন্য।

কাঠমান্ডুতে দুর্ঘটনার শিকারদের বিষয়ে সরকারের কার্যক্রমের তথ্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আমাদের আট সদস্যের মেডিকেল প্রতিনিধি দল নেপালে গিয়েছেন। দুর্ঘটনায় আহত আরও তিনজন শুক্রবার দেশে আসছেন।

তিনি বলেন, নেপালে নিহতদের ময়নাতদন্ত-ডিএনএ টেস্ট করার কাজ ধীরগতিতে চলছিল। আমাদের চিকিৎসক প্রতিনিধি দল যাওয়ার পর গতি এসেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে দেখা করছি। গতকালও পৃথুলা রশীদের বাসায় গিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছি। আমি তাদের আশ্বস্ত করেছি শিগগিরই মরদেহ দেশে আনা হবে। পাশাপাশি আহতদের দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার: কাদের

আপডেট সময় ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮