ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে ভূমি অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহায়ক গিয়াস উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি করেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতরে ঢুকে ভারপ্রাপ্ত কানুনগো মোস্তাফিজুর রহমানের সঙ্গে সেবা নিয়ে কথা বলার একপর্যায়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপনসহ তার অপর সহযোগীরা খারাপ আচরণ করেন।

একপর্যায়ে অফিসের অন্যরা বাধা দিতে এলে তাদেরও মারধর করতে উদ্যত হন নেতাকর্মীরা। অফিসের এ রকম পরিস্থিতিতে নিরাপত্তার জন্য অফিসের গেট বন্ধ করতে গেলে অফিস সহায়ক গিয়াসউদ্দিনকে নেতাকর্মীরা সবাই মিলে বেধড়ক মারধর করেন। অফিসের অন্যরা মারধর ও খারাপ আচরণের প্রতিবাদ করতে গেলে তাদেরও মারধর করতে উদ্যত হন ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।

পরে সদর মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আশিকুর রহমান রিপন, শহরের আবুল হাসনাত কাওসার, নতুন হাছন নগরের মো. সাবেরীন, ধোপাখালীর সুমনসহ অজ্ঞাতনামা আরও ২০-২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সদর থানার ওসিকে বিকালে চিঠি দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব।

এদিকে মারধরের অভিযোগ সঠিক নয় দাবি করে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিপন বলেন, ছোট ভাইদের সঙ্গে অফিসের কর্মচারীদের সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছিল, এর বেশি কিছু নয়। আমি বিষয়টি নিষ্পত্তির জন্য গিয়েছিলাম।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার দৈনিক আকাশকে জানান, ‘অফিস সহায়ক গিয়াসউদ্দিন বাদী হয়ে অভিযোগ দেয়ায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২২ জনকে আসামি করে রাতেই থানায় একটি নিয়মিত মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮