ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

দুদকের মামলা ক্যান্সারের মতো: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের মামলায় জামিন নেই, এই মামলা ক্যান্সারের মতো যার কোনো শেষ নেই। দুর্নীতির মামলায় কেউ আসামী হোক ব্যক্তিগতভাবে আমি তা চাই না। বুধবার ইকবাল মাহমুদ চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে `দুর্নীতিমুক্ত সরকারি সেবা : দুর্নীতির অভিযোগের প্রকৃতি` শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়- দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছোট বড় বিবেচনা না করে প্রায় সব সেক্টরে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছে।দুদক গত বছরে সাড়ে ৫০০ ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে। এর মাধ্যমে দুর্নীতিবাজদের বার্তা দেয়া হয়েছে যে আইনের উর্ধ্বে কেউ নয়।

তিনি বলেন, এই মামলায় অভিযুক্তের মান সম্মান, ইজ্জত, অর্থ-বিত্ত, সমাজ সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়। জেলখানার অবর্ণনীয় কষ্ট কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারবেন। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর। এছাড়া কোনো কিছু গোপন কিংবা লুকিয়ে রাখার দিন শেষ। কে কোথায়, কীভাবে, কখন ঘুষ খান বা দুর্নীতি করেন তা একদিন সবই ফাস হয়ে যায়। একবার, দু’বার বাঁচতে পারলেও বারবার বাঁচার কোনো সুযোগ নেই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় তথ্য কর্মকর্তা, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলা ক্যান্সারের মতো: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭