ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটালাইজড হবে সুবিধাভোগী নির্বাচন: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম দূর করতে সুবিধাভোগী নির্বাচন ডিজিটালাইজড করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেভ দি চিলড্রেন আয়োজিত বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর সম্পদিত এক গবেষণা প্রতিবেদনের ওপর দিনব্যাপী কর্মশালায় প্র্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী সামাজিক নিরাপত্তা কার্যক্রম যথাক্রমে ভিজিডি, মার্তৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা প্রভৃতির সুুবিধাভোগী নির্বাচন এবং তার সুফল প্রান্তিক মানুষ পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধিকাংশ ক্ষেত্রে অনেক প্রান্তিক জনগণ সরকারেরর এই সুবিধাসমূহ সম্পর্কে জানেন না। স্থান, কাল, পাত্র, ভেদে অনেক সময় বন্টন প্রক্রিয়াও সুষম হয় না। এই বিষয়সমূহের প্রতি নজর দেয়ার বিষয়ে কর্মশালায় গুরুত্ব আরোপ করা হয়।

সেভ দি চিলড্রেনের চাইল্ড পোভার্টি ডাইরেক্টর ড. ফেডরিক ক্রিস্টোফার এর সভাপতিত্বে এই কর্মশালায় সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ডিএফআইডি বাংলাদেশের প্রতিনিধি জিম ম্যাক অলপাইন উপস্থিত ছিলেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিজিটালাইজড হবে সুবিধাভোগী নির্বাচন: চুমকি

আপডেট সময় ১০:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭