ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘ইভটিজিং ও নারী নির্যাতন করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং সমাজ নির্যাতনকারীদের ঘৃণা করে’।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটরিয়ামে ‘সেন্টার ফর ম্যান এন্ড মাসকিউলাইনাইটিজ স্টাডিজ’ (সিএমএমএস) আয়োজিত ‘ইয়ুথ এডভোকেসি ফোরাম অন প্রিভেনন্টিং ভাইওলেন্স এগেইনেস্ট উইমেন এন্ড গার্ল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘ভিলেন’ না হয়ে ‘হিরো’ হওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ইভটিজিং এবং নারী নির্যাতনের প্রতিবাদ করে তারা সমাজের হিরো’।

সিএমএমএস এর উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ড. মোঃ রহমতউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব ড. অ্যানী ভেস্টজিনস প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমএমএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. সাইয়েদ শেখ ইমতিয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা

নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে: চুমকি

আপডেট সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮