ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ না করলে হাসিনা-আ’লীগ থাকত না: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভোট ছাড়া এমপি বাপ ছাড়া সন্তানের মতো। ভোট ছাড়া এমপি হওয়া অন্যায় কাজ। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা সেদিন বলেছেন- জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ওপর গুলি চালিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, আপনি কোথায় ছিলেন? আপনি তো যুদ্ধ করেন নাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সময় যদি প্রতিবাদ না করতাম তাহলে আপনি ও আওয়ামী লীগ থাকত না। কৃতজ্ঞতা নেই। শেখ হাসিনা এমন একটা মানুষ বাপের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের সম্মান করে না।

তিনি আরও বলেন, যারা মারার ষড়যন্ত্র করে সে রকম নেতাদের সম্মান করে। মুক্তিযুদ্ধে পাকবাহিনী যত লোক মারতে পারেনি, ইনুদের গণবাহিনী তার চেয়েও বেশি লোক হত্যা করেছে। তিনি এখন হাসিনার মন্ত্রী। আমি ভালো মানুষের দল করতে চাই।

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আজ দেশের অবস্থা। খালেদা জিয়াকে জেলে দিছে। তার সাড়ে ৭৩ বছর বয়স। বাসাই তো সাব-জেলা করা যেত। তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বরিশালে বলেছেন- চুরির বিচার হইছে। দুই কোটি টাকা চুরির অভিযোগে জেলে দিলেন। আর আপনি দুই হাজার কোটি টাকা চুরি কইরা বুক ফুলাইয়া হাঁটতাছেন। দেশের মানুষ তাকে জেলে দেয়া পছন্দ করে নাই। পছন্দ করত যদি দুই হাজার, ১০ হাজার, ২০ হাজার কোটি টাকার বিচার করা হতো। তার মুখে এসব কথা শোভা পায় না। সেদিন বলছেন- বিএনপি চোরের পক্ষে আন্দোলন করতেছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা যা করতাছেন তা কি সাধুদের পক্ষে? বিএনপি বলে আওয়ামী লীগ চোর। আওয়ামী লীগ বলে বিএনপি চোর। তাহলে দেশে কি চোরে চোরে চুলাচুলি করতাছে? আমরা সেখান থেকে মুক্তি চাই। এ রকম হতে হলে পুরুষের শাসন দরকার। সেখান থেকে মুক্তি চাইলে গামছা ধরেন। যত দিন বেঁচে থাকব অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে জনসভায় হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম, অধ্যক্ষ এম আব্দুর রশিদ, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ না করলে হাসিনা-আ’লীগ থাকত না: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১০:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮