ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার গুজরাটে ইমরান খানকে জুতা নিক্ষেপ, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জুতা নিক্ষেপ করার একদিন পর একই ঘটনার শিকার হলেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। মঙ্গলবার রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাটে দলীয় একটি র‌্যালিতে অংশগ্রহণের পর বক্তব্য প্রদানের সময় এ ঘটনা ঘটে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যালি শেষে একটি গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ইমরান খান। বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে তাকে লক্ষ্য করে একটি জুতা নিক্ষেপ করা হয়। তবে জুতাটি তার গায়ে না লেগে পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে লাগে। এর পর ইমরান খান মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করেন।

ঘটনার পর জনগণ সঙ্গে সঙ্গে জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

গত রোববার লাহোরে জামিয়া নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এক তরুণ তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। ঘটনার পরপরই নওয়াজ শরিফের দল পিএমএলএন-এর নেতাকর্মীরা অভিযুক্ত তরুণকে আটক করে। এসময় ওই তরুণকে মারপিট করা হয়। পরে ওই তরুণ এবং তার সহযোগীদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার গুজরাটে ইমরান খানকে জুতা নিক্ষেপ, ভিডিও সহ

আপডেট সময় ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮