ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা খামেনি হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী

৩৮ আসনের সীমানা পরিবর্তন করে ইসির খসড়া প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি।

বুধবার বেলা ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসন পুনর্গঠন করা হয়েছে। আজকেই এ তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারও আপত্তি থাকলে ১ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।

খসড়া অনুযায়ী, ২০১৪ সালে দশম সংসদে আসন যেভাবে ছিল, সেভাবে থাকবে। নতুন উপজেলা ও ছিটমহলগুলো সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হবে।

এক্ষেত্রে ২০১৪ সালের পর নবগঠিত উপজেলাগুলো যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ ছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আসনে ছিটমহলের কারণে পরিবর্তন আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৮ আসনের সীমানা পরিবর্তন করে ইসির খসড়া প্রকাশ

আপডেট সময় ০৭:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮